Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.251): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

ব্লাউজ ছাড়াই শাড়ি পরেন তারা...!

ব্লাউজ ছাড়াই শাড়ি পরেন তারা...!

শাড়ির সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তুলতে ব্লাউজের মহিমা অপার৷ শাড়ি যতই সিম্পল হোক না কেন, হালফিলে ব্লাউজকে আরও জাঁকজমক করতে বুটিকের বাইরে পড়ে লম্বা লাইন৷ কিন্তু জানেন কি এমনও জায়গা রয়েছে যেখানে মহিলারা ব্লাউজের ধার ধারেন না৷ তাও আবার বছরের পর বছর৷ অবাক হচ্ছেন? কিন্তু এমনটাই নাকি চলে আসছে সেখানে৷

ভারতের ছত্তিশগড়ের আদিবাসী এলাকায় কর্মরত মহিলারা শাড়ির সহ্গে ব্লাউজ পরে না বলেই শোনা যায়৷ এই পরম্পরা অনুযায়ী মহিলারা ব্লাউজ পরার অনুমতি পাননা৷ তাঁরা নিজেরাও পরেন না, গ্রামের অন্য কোনও মহিলাকেও পরতে দেন না৷ কিন্তু পরিবর্তন তো আসেই৷ আর সেই নিয়ম ধরেই একদল মেয়ে নাকি ব্লাউজ পরা শুরু করেছে৷ আর তাতেই গ্রামের পরম্পরাকে অসম্মানের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে৷

আজও এই পরম্পরাকে অনেকেই ধরে রাখতে চান৷ প্রায় এক হাজার পুরনো এই রীতিকে সম্মান জানাতেই অভ্যস্ত গ্রামের প্রবীণারা৷ অনেকের মতে, ব্লাউজ না পরার ফলে কাজের সময়ও বেশ সুবিধা হয়৷ বিশেষ করে ক্ষেতে কাজ করতে গিয়ে সুবিধাটা টের পান এই মহিলারা৷ আবার গরমের সময়েও এই ব্লাউজ না পরার ফলে কিছুটা স্বস্তি পাওয়া যায়৷ ইদানিং শহরেও ব্লাউজ ছাড়া শাড়ি পরে ফটোশ্যুট বলুন বা মডেলিং, চল চোখে পড়ছে হামেশাই৷ আর এই স্টাইল প্রশংসিতও হচ্ছে৷ তাই সবদিক দিয়েই যেখানে সুবিধা তখন কেনইবা এই মহিলারা ব্লাউজের দিকে যাবেন বলুন তো?

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ সেপ্টেম্বর ২০২৬ || ২৪ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: