Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.146): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

চোখের নিচের ফোলাভাব দূর করুন সহজ কিছু কৌশলে

লাইফস্টাইল

প্রকাশিত : ০৬:৪৫, ১৩ জানুয়ারি ২০২২

সর্বশেষ


    Warning: mysqli_connect(): (HY000/2002): Operation not permitted in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liLatestNewsDetails.php on line 7

    Warning: mysqli_query() expects parameter 1 to be mysqli, bool given in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liLatestNewsDetails.php on line 11

    Warning: mysqli_num_rows() expects parameter 1 to be mysqli_result, null given in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liLatestNewsDetails.php on line 13
    দুঃখিত ! কোন নিউজ খুঁজে পাওয়া যায়নি...
চোখের নিচের ফোলাভাব দূর করুন সহজ কিছু কৌশলে

চোখ হচ্ছে মানুষকে আকর্ষণ করার অন্যতম অস্ত্র। আকর্ষণীয় চোখ জোড়া দেখেই অনেক মানুষ প্রেমে পড়ে যান। সুন্দর চোখ নিয়ে গান, কবিতা কম লেখা হয়নি। নারীরাও নিজেকে সাজাতে গিয়ে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় নিজের চোখকে। কীভাবে চোখ জোড়া সবচেয়ে বেশি আকর্ষণীয় দেখাবে সেই চেষ্টাই করেন।

আবার এই চোখে কোনো সমস্যা হলে আমাদের পৃথিবীটাই হয়ে যায় ধূসর। চোখের নিচের কালি কিংবা ফোলাভাব আপনার মুখের সৌন্দর্য কমিয়ে দেবে অনেকখানি। মূলত চোখের নিচে ফুলে যেতে পারে অনেকগুলো কারণে। ঘুম থেকে ওঠার পর অনেকের চোখের নিচে ফুলে থাকে। আবার কারো কারো ক্ষেত্রে কারণ ছাড়াই এই ফোলাভাব দেখা যায়। কিন্তু এটি দেখতে একদমই ভালোলাগে না। এটি কখনো কখনো হতে পারে অসুখেরও লক্ষণ।

বিশেষজ্ঞদের মতে, কিছু অভ্যাস পরিবর্তন করে মুক্তি পাওয়া সম্ভব চোখের ফোলাভাব থেকে। সেসব অভ্যাস মেনে চলা উচিত আমাদের জীবনযাপনে। এতে চোখের নিচের ফোলাভাব ধীরে ধীরে কমে যাবে। চলুন জেনে নেয়া যাক কী সেই অভ্যাসগুলো-

কাঁচা লবণ খাওয়া কমান

আপনি কি খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ খেয়ে থাকেন? এই অভ্যাসই হতে পারে আপনার বিপদের কারণ। এটি উচ্চ রক্তচাপের সমস্যা বাড়াতে পারে। সেইসঙ্গে এই অভ্যাস হতে পারে চোখের নিচের ফোলাভাবেরও কারণ। তাই আজ থেকে কাঁচা লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। সম্ভব হলে একেবারেই বাদ দিন। এতে এসব সমস্যা থেকে দূরে থাকতে পারবেন।

ধূমপান বাদ দিন

যারা নিয়মিত ধূমপান করেন, তারা এর ক্ষতিকর দিকগুলো জেনেই এই অভ্যাস গড়েন। কিন্তু দিনশেষে এটি আপনার ক্ষতি ছাড়া আর কিছুই করে না। তবে ধূমপানের অভ্যাস একবার হলে সেটি হুট করে পুরোপুরি ছাড়া সম্ভব হয় না। তাই প্রথমে এই অভ্যাস আয়ত্বে আনুন। এরপর ধীরে ধীরে একেবারে বাদ দিয়ে দিন। এতে চোখের নিচের ফোলাভাব কমবে অনেকটাই। 

চোখে যখন-তখন হাত দেওয়া বন্ধ করুন

আমাদের অনেকেরই এই বদ অভ্যাস আছে, যখন-তখন চোখে হাত দিয়ে ঘষা কিংবা ডলে দেওয়া। এটি ক্ষতিকর একটি অভ্যাস। এই অভ্যাস বাদ দিতে হবে। যদি কখনো চোখে হাত দিতে হয় তাহলে আগে হাত পরিষ্কার করে ধুয়ে নিন। আর যতটা সম্ভব চোখে হাত দেওয়া এড়িয়ে চলুন।

অ্যালার্জিমুক্ত থাকুন

যেসব খাবারে বা অভ্যাসে আপনার অ্যালার্জি বা চুলকানি হয়, সেগুলো বাদ দিন বা এড়িয়ে চলুন। অ্যালার্জিও হতে পারে চোখের ফোলাভাবের অন্যতম কারণ। এই সমস্যা যদি বাড়তে দেন তবে চোখের ফোলাভাবও বেড়ে যাবে। অ্যাকজিমা থাকলে সেই সমস্যাও যত দ্রুত সম্ভব দূর করবেন।

বাদ দিন মদ্যপান

মদ্যপান করা ধূমপানের থেকেও মারাত্মক। এটি আপনার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যাঙ্গের জন্য সরাসরি ক্ষতি ডেকে আনে। যারা মদ্যপান করেন তাদের চোখের নিচে অনেকটা ফুলে থাকে। এই অভ্যাস থাকলে তা আজই বাদ দিন। এতে চোখের ফোলাভাব তো দূর হবেই, মুক্তি পাবেন অনেক ধরনের অসুখ থেকেও।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

জনপ্রিয়


    Warning: mysqli_connect(): (HY000/2002): Operation not permitted in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 7

    Warning: mysqli_query() expects parameter 1 to be mysqli, bool given in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 32

    Warning: mysqli_num_rows() expects parameter 1 to be mysqli_result, null given in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 34

    Warning: Invalid argument supplied for foreach() in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/include_section/news_details/bn_liMostPopularDetails.php on line 36

অনলাইন জরিপ

২২ জুলাই ২০২৬ || ৭ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:


Warning: mysqli::__construct(): (HY000/2002): Operation not permitted in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/common/include/breaking_news.php on line 8
Connection Failed - Operation not permitted