Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.213): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রুই মাছ দিয়ে ঝিঙ্গা

রুই মাছ দিয়ে ঝিঙ্গা

মাছ ছাড়া বাঙালিকে চিন্তাই করা যায় না। পাতে মাছ পড়লে আর কিছুই চাই না বাঙালিদের। তবে সবসময় একইভাবে মাছ রান্না না করে এবার মাছের রেসিপিতে একটু ভিন্নতা এনে তৈরি করে ফেলুন রুই মাছ দিয়ে ঝিঙ্গা। যা খেতে বেশ সুস্বাদু এবং তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রুই মাছ দিয়ে ঝিঙ্গা রান্নার রেসিপিটি-

উপকরণ: রুই মাছ ছয় পিচ, কচি ঝিঙ্গা এক কাপ, আদা বাটা এক চা চামচ, জিরা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, হলুদের গুঁড়া এক চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, পেঁয়াজ বাটা দুই চা চামচ, ভাজা জিরার গুঁড়া আধা চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো।

প্রণালী: প্রথমে রুই মাছ ভালো করে ধুয়ে গরম তেলে হালকা ভেজে নিন। এবার অন্য আরেকটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে বাটা মশলাগুলো দিয়ে এক মিনিট কষিয়ে নিন। মশলা ভাজা ভাজা হয়ে গেলে সামান্য পানি ঢেলে দিয়ে হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিন। 

কষানো মশলার তেল উপরে উঠে এলে কচি ঝিঙ্গা কাটা ভালো করে ধুয়ে মশলার মধ্যে ঢেলে নেড়ে দিন। ঝিঙ্গা কষানোর সময় পানি না দিলেও হবে কারণ ঝিঙ্গা থেকেই অনেক পানি বের হয়। ঝিঙ্গা কষানোর কিছুক্ষণ পর ভাজা রুই মাছগুলো ছেড়ে দিন। তরকারি ঝোল তেল ওপরের দিকে উঠে এলে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে চুলার আঁচ বন্ধ করে পাত্রটি নামিয়ে পরিবেশন করুন রুই মাছ দিয়ে ঝিঙ্গা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০১ জুলাই ২০২৬ || ১৬ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: