শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী

চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে : ওমর সানী

সংগৃহীত

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। সামাজিক ও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অসংগতি নিয়ে মাঝেমধ্যেই তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হতে দেখা যায়। তবে এবার তার একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস ঢালিউড পাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। 

চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ডে বিরক্ত হয়ে তাদের ‘মশা’র সঙ্গে তুলনা করেছেন এই অভিনেতা। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে ওমর সানী এক পোস্টে লেখেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?’

সরাসরি কারো নাম উল্লেখ না করলেও ওমর সানীর এই মন্তব্য যে সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার দিকে ইঙ্গিত করছে, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। পোস্টের নিচে মন্তব্যের ঘরে অনেক ভক্ত ও অনুসারী সরাসরি অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে নিয়ে চলা সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনেছেন।

উল্লেখ্য, সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়াই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামক একটি এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাটি চলচ্চিত্র মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ধারণা করা হচ্ছে, সিনেমার মর্যাদা ক্ষুণ্ণকারী এই ধরণের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের উদ্দেশ্য করেই সানী তার ক্ষোভ ঝেড়েছেন।

চলচ্চিত্রের ভাবমূর্তি রক্ষায় ওমর সানীর এমন শক্ত অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন তার ভক্তরা। তবে তিনি যাদের ‘মশা’ বা ‘ফকিন্নি’ সম্বোধন করেছেন, তাদের পক্ষ থেকে এখনো কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ মে ২০২৬ || ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন