Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.48): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩

আমি সেই মেয়ে, যে স্বামীর মার খেয়ে ঘর ছেড়েছি: তমা

আমি সেই মেয়ে, যে স্বামীর মার খেয়ে ঘর ছেড়েছি: তমা

অসুস্থ হয়ে দিনকয়েক হাসপাতালে থাকার পর সম্প্রতি বাসায় ফিরেছেন চিত্রনায়িকা তমা মির্জা। জানিয়েছেন, সুস্থ হয়েই নতুন সিনেমার কাজ শুরু করবেন। গত কুরবানির ঈদে তার অভিনীত ‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমা মুক্তি পায়। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছে। 

তবে সম্প্রতি রাজ-পরীমনি দ্বন্দ্বে নাম জড়িয়েছে তার। গুঞ্জন উঠেছে- তমা নাকি রাজ-পরীমনির মারামারি ঠেকাতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এই গুঞ্জনের রহস্য খোলাসা করে দিয়েছেন তিনি।

তমা বলেন, প্রথম কথা হচ্ছে- কেউ কারো হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে কি চেকইন দেয়? আমি কিন্তু হাসপাতালে ঢুকেই সেটি দিয়েছি। দ্বিতীয়ত আমি সেই মেয়ে, যে স্বামীর হাতের মার খেয়ে ঘর ছেড়েছি। সেটার প্রকাশ্য প্রতিবাদ করার জন্য যা যা করা দরকার করেছি। তো সেই মেয়েটিকে অন্য কারো জামাই এসে মেরে চলে যাবে, আর আমি চুপচাপ হাসপাতালে শুয়ে কাঁদব, সেটা তো কল্পনাই করতে পারি না।

এদিকে সুড়ঙ্গ সিনেমার শুটিং পরবর্তী প্রচারণার জন্য নতুন কোনো কাজ না করার কথা জানিয়েছিলেন তমা। তাই গত তিন মাস তাকে শুটিংয়ে দেখাও যায়নি। এবার নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। টিএম মুভিজ থেকে তৈরি হবে এটি। এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে তমা বলেন, শরীর খারাপ ছিল অনেক। তারপরও সিনেমায় যুক্ত হয়ে মনে হয়েছে অনেকটাই সুস্থ হয়ে গেছি। জানা গেছে, শিগগিইর সিনেমাটির কাজ শুরু হবে। তবে সিনেমার নাম, নায়ক ও পরিচালক কে হবেন, সেটি এখনই জানাতে অপারগ প্রযোজনা সংস্থা। 

তবে তমা জানিয়েছেন, টিএম থেকে তিনটি সিনেমা নির্মাণ করা হবে। সেখানে একটি সিনেমায় তিনি অভিনয় করছেন এটা নিশ্চিত। শিগগির এর ঘোষণা দেওয়া হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০২ আগস্ট ২০২৬ || ১৮ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: