বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আইএসইউতে অনুষ্ঠিত হলো ‘লিটফিয়েস্তা’

সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আইএসইউতে অনুষ্ঠিত হলো ‘লিটফিয়েস্তা’

সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-এর ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের আয়োজনে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হলো ‘লিটফিয়েস্তা-২০২৬’। 

সোমবার (১১ মে) আইএসইউ অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজনে নাটক, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আবদুল আউয়াল খান ও রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক চ্যাম্পিয়ন্স ও রানার্সআপ ট্রফি উন্মোচন করেন। অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আইএসইউ’র ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এ.এস.এম. সাদউল কাদের এবং বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা বনি চৌধুরী।

বক্তারা বলেন, পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে সাহিত্য ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সৃজনশীল চিন্তার বিকাশে সহায়ক।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি সাহিত্যের বিভিন্ন নাটক ও সাহিত্যকর্ম মঞ্চস্থ করে দর্শকদের প্রশংসা কুড়ায়। এছাড়া নাটক, কবিতা আবৃত্তি ও চরিত্রচিত্রণের মাধ্যমে তারা সৃজনশীলতা, ভাষাগত দক্ষতা ও সাহিত্যবোধের পরিচয় তুলে ধরে, যা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

দিনব্যাপী প্রাণবন্ত-এ আয়োজন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

আবৃত্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মোছা. ফাতেমাতুজ-জোহরা তিথি। রানার-আপ হয়েছেন উম্মে আয়েশা ফাল্গুনী এবং সিলভেনা স্বর্ণালী। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন রাহি রহমান, রানার-আপ হয়েছেন আফরিন ইসলাম। নাট্যাভিনয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম স্নিগ্ধ্যা ও নীলিমা, রানার্সআপ হয়েছে টিম নাফিসা, রিয়া ও বুশরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

অনলাইন জরিপ

১৩ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন