বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

মসজিদুল হারাম মক্কা উপত্যকার ঠিক মাঝখানে কেন অবস্থিত?

মসজিদুল হারাম মক্কা উপত্যকার ঠিক মাঝখানে কেন অবস্থিত?

সংগৃহীত

মসজিদে হারাম বা পবিত্র কাবা শরীফ মক্কা উপত্যকার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত। হজরত ইব্রাহিম (আ.)-এর সময়কাল থেকেই এই স্থানটি পবিত্র কাবার জন্য নির্ধারিত। মূলত পাহাড়বেষ্টিত এই ভৌগোলিক অবস্থানই মক্কা নগরীর পত্তন ও এর অনন্য বৈশিষ্ট্যের প্রধান কারণ।

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভৌগোলিক কাঠামোর দিক থেকে মক্কা ছিল মূলত জাবাল আল-সারওয়াত পর্বতমালায় অবস্থিত ইব্রাহিম উপত্যকার মধ্য দিয়ে চলে যাওয়া একটি সংকীর্ণ পথ। মসজিদুল হারাম এই অঞ্চলের সুউচ্চ পাহাড়গুলোর চূড়া দিয়ে ঘেরা থাকলেও এর মূল অবস্থান সমতল বা নিচু ভূমিতে।

পবিত্র এই মসজিদের চারপাশেই রয়েছে ঐতিহাসিক সব পাহাড়। এর পূর্বে জাবাল আবু কুবাইস এবং পশ্চিমে জাবাল কুইকাইন, জাবাল নূর ও জাবাল সওর অবস্থিত।

ভূতাত্ত্বিক দিক থেকে মক্কা আরব শিল্ড বা আরবীয় ঢালের অংশ। এখানকার ভূমির বিশেষ বৈশিষ্ট্য হলো এর প্রাচীন আগ্নেয় শিলা ও গ্রানাইট পাথরের গঠন। 

এনসাইক্লোপিডিয়া অব সৌদি অ্যারাবিয়ার তথ্যমতে, এই উপত্যকার প্রাকৃতিক গঠন প্রাচীনকালে আরব উপদ্বীপে বাণিজ্য কাফেলার যাতায়াতের জন্য একটি সহজ ও স্বাভাবিক পথ তৈরি করে দিয়েছিল। আর এই কৌশলগত ও আধ্যাত্মিক অবস্থানের কারণেই যুগ যুগ ধরে এটি সারা বিশ্বের মুসলমানদের মিলনস্থলে পরিণত হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৩ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন