বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

৩৮তম শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মওদুদ

৩৮তম শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক মওদুদ

সংগৃহীত

৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন নির্বাচন–২০২৬ এর চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মওদুদ আহমেদ।

নির্বাচিত সভাপতি মো. জাহাঙ্গীর আলম বর্তমানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আর সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ মোট ৩৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলের ‘নির্বাহী সদস্য (আঞ্চলিক)’ পদে কোনো প্রার্থী না থাকায় এসব পদে প্রতিনিধি নির্বাচন করা হয়নি।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মনির উজ জামান মুন ও মো. ইকরাম হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. মুস্তাকিম বিল্লাহ ও মো. জামাল উদ্দীন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ফেরদৌস কবীর, অর্থ সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং দপ্তর সম্পাদক কে. এম. জুবায়ের।

এ ছাড়া প্রচার সম্পাদক পদে মো. রেজাউল করিম, শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. মতিউর রহমান, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রেক্সোনা খানম, সমাজকল্যাণ ও সমবায় সম্পাদক পদে মো. জাকির হোসেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক সম্পাদক পদে মোসাম্মৎ ফাতেমা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. তানভীর হাসান তুষার, আইন বিষয়ক সম্পাদক পদে মো. আব্দুল আহাদ এবং আন্তর্জাতিক ও বৃত্তি বিষয়ক সম্পাদক পদে মো. তানভীর উল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।

আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা অঞ্চলে অদিতি রহমান, চট্টগ্রামে মুহাম্মদ মাহবুবুল আলম, খুলনায় মো. সালমান রহমান, রাজশাহীতে মো. আইনুল হাবীব, সিলেটে মো. মুহিব্বুল্লাহ, রংপুরে মো. হাসান সাইফুল ইসলাম, বরিশালে মো. সালাউদ্দীন বিশ্বাস এবং ময়মনসিংহে মো. রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নির্বাহী সদস্য পদে খুলনা অঞ্চলে এস. কে. মওদুদুল হক, সিলেটে মো. আইনুল হক, রংপুরে মো. মনিউল ইসলাম, বরিশালে মো. আনিচুর রহমান মল্লিক এবং ময়মনসিংহে মো. রেজুয়ানুল হক নির্বাচিত হয়েছেন।

সূত্র: ঢাকা পোষ্ট