Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.199): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে বিভিন্ন কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাতে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। 

একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) প্রবেশ করে ফল দেখা যাবে। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল দেখতে পারবেন। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের একটি ভেরিফিকেশন কোডও এন্ট্রি দিতে হবে। যা নির্ধারিত ওয়েবপেজেই প্রদর্শিত আছে।

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ জুলাই ২০২৬ || ২১ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: