সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

আজ ৩ উপায়ে জানা যাবে এইচএসসি পুনর্নিরীক্ষার ফল

আজ ৩ উপায়ে জানা যাবে এইচএসসি পুনর্নিরীক্ষার ফল

সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন দেশের ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। সোমবার (২৩ নভেম্বর) বেলা ৩টায় প্রকাশ করা হবে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল। ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএস- এই তিন পদ্ধতিতে ফল জানতে পারবেন আবেদনকারীরা।

রোববার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট https://eduboardresults.gov.bd থেকে জানা যাবে।

এ ছাড়া পুনর্নিরীক্ষার জন্য আবেদন করার সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা কেন্দ্রীয় ওয়েবসাইট থেকে ফল সংগ্রহের অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

পুনর্নিরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি উপায়ে নিজেদের ফল জানতে পারবেন। পদ্ধতিগুলো হলো-

১. শিক্ষা বোর্ডের ওয়েবসাইট: সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহ করা যাবে।

২. কেন্দ্রীয় ওয়েবসাইট: https://eduboardresults.gov.bd ঠিকানায় প্রবেশ করে পুনর্নিরীক্ষার ফল দেখা যাবে।

৩. মোবাইল ফোনে এসএমএস: পুনর্নিরীক্ষার জন্য আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

১০ লাখের বেশি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের জন্য মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এসব আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। ইংরেজি, আইসিটিসহ বিভিন্ন বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষা ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন তাঁরা।

আবেদনগুলোর মধ্যে শুধু ঢাকা শিক্ষা বোর্ডেই জমা পড়েছে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি। বোর্ডটির বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি ও আইসিটির পাশাপাশি বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা হয়েছে।

ঢাকা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৪২ হাজার ২টি করে আবেদন জমা পড়েছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে আবেদন জমা হয়েছে ৩৮ হাজার ৭৫টি। ঢাকা বোর্ডে এই বিষয়গুলোতেই সর্বোচ্চসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন এসেছে।

আবশ্যিক বিষয়গুলোর মধ্যে ইংরেজির পাশাপাশি বাংলাতেও উল্লেখযোগ্যসংখ্যক আবেদন জমা পড়েছে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ২৪ হাজার ৮৫৮টি করে পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।

বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রসায়নে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৮ হাজার ৪৮২টি করে আবেদন করা হয়েছে। এ ছাড়া জীববিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ১৫ হাজার ৭৫৭টি করে উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।

মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করা হয়েছে।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোর মধ্যে হিসাববিজ্ঞানে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। এ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক ৩ হাজার ৮২৭টি করে আবেদন করা হয়েছে। এ ছাড়া ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে ২ হাজার ৩৩১টি।

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ নভেম্বর ২০২৬ || ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: