Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.159): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মার্চে খুলছে ঢাবির হল

মার্চে খুলছে ঢাবির হল

মার্চের প্রথম সপ্তাহে অনার্স ও মাস্টার্স পরীক্ষার্থীদের জন্য হল খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভা শেষে এ কথা জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান।

সভার সিদ্ধান্তের বিষয়ে জানা গেছে, অগ্রাধিকার ভিত্তিতে অনার্স ও মাষ্টার পরীক্ষার্থীদের আগে হলে ওঠানো হবে। হলে যাদের রুম বরাদ্দ রয়েছে তাদের হলে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে আর কেউ হলে উঠবে না।

এছাড়া যাদের ছাত্রত্ব শেষ এবং বহিরাগত তাদের ব্যাপারেও বৈঠকে কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি সুপারিশ আকারে পরবর্তীতে ডিন কমিটি ও একাডেমিক সভায় উঠানো হবে। আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, করোনার কারণে ১৯টি আবাসিক হল বন্ধ রেখে কলা, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মান ও স্নাতকোত্তরের চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে তীব্র ভোগান্তিতে পড়েছেন ঢাকার বাইরের শিক্ষার্থীরা। থাকার জায়গা যোগাড় করতেই অনেকে হিমশিম। এই চাপ নিয়ে আবার পরীক্ষাও দিতে হচ্ছে। এই সংকট সমাধানে দ্রুত হল খুলে দেয়ার দাবি জানায় শিক্ষার্থীরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৬ সেপ্টেম্বর ২০২৬ || ১১ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: