বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

পদোন্নতিতে বাধ্যতামূলক ব্যাংকিং ডিপ্লোমা, ১৫ বছর অভিজ্ঞদের জন্য ছাড়

পদোন্নতিতে বাধ্যতামূলক ব্যাংকিং ডিপ্লোমা, ১৫ বছর অভিজ্ঞদের জন্য ছাড়

সংগৃহীত

ব্যাংকিং খাতে মৌলিক ব্যাংকিং জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি এবং পেশাগত গতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংক কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির জন্য নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে ‘ব্যাংকিং প্রফেশনাল এক্সাম’ সংক্রান্ত (ব্যাংকিং ডিপ্লোমা) আগের প্রজ্ঞাপনে সংশোধন করে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনার ফলে কোনো ব্যাংক কর্মকর্তা অন্য ব্যাংকে পদোন্নতি নিয়ে গেলে তাকে অবশ্যই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ১৫ বছরের অভিজ্ঞতা আছে এবং জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে ব্যাংকের নিয়োগ পাওয়া ব্যক্তিদের ডিপ্লোমা প্রয়োজন হবে না।

এ নিয়ে নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তা যদি অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগ পেতে চান, তাঁকে অবশ্যই ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বা ব্যাংকিং ডিপ্লোমায় উত্তীর্ণ হতে হবে।

মূলত, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যোগদানের মাধ্যমে পদোন্নতি বা উচ্চতর পদ পাওয়ার ক্ষেত্রে এই যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে। তবে অভিজ্ঞ কর্মকর্তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

এ নিয়ে নির্দেশনায় বলা হয়েছে, যেসব কর্মকর্তা সিনিয়র অফিসার বা সমমানের পদে যোগদানের পর অথবা ওই পদে পদোন্নতি পাওয়ার পর সফলভাবে ১৫ বছর অতিক্রম করেছেন, তাদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা থাকবে না। ফলে তাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে অন্য কোনো ব্যাংকে উচ্চতর পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সামে উত্তীর্ণ হওয়ার শর্ত প্রযোজ্য হবে না।

খাত সংশ্লিষ্টরা জানান, ব্যাংকিং খাতের জটিলতা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে কর্মকর্তাদের খাপ খাইয়ে নিতে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো বিকল্প নেই। দক্ষ মানবসম্পদ নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তবে যারা দীর্ঘ দেড় দশক ধরে সিনিয়র পর্যায়ে কাজ করছেন, তাদের অর্জিত বাস্তব অভিজ্ঞতাকে সম্মান জানিয়েই ১৫ বছরের এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

৩০ এপ্রিল ২০২৬ || ১৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন