মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজার আগের শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

দুর্গাপূজার আগের শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল

সংগৃহীত

দুর্গাপূজার আগে শনিবার (১৭ অক্টোবর) অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের। এর পরদিন থেকেই শুরু হচ্ছে টানা পাঁচ দিনের ছুটি। দুর্গাপূজা উপলক্ষে ছুটির তারিখ পুনর্নির্ধারণ করে মন্ত্রিসভার সিদ্ধান্তের ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠকের প্রেস ব্রিফে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। একই সঙ্গে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি ছিল। ২২ অক্টোবর অফিস খোলার কথা থাকলেও মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে ওই দিনও ছুটি ঘোষণা করা হয়েছে।

এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

অর্থাৎ, টানা ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার অফিস করে পরবর্তী ছুটির সময় উপভোগ করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ অক্টোবরের কর্মদিবসটি পরে আরেক দিনের ছুটি হিসেবে গণ্য হবে না।

এদিকে একই বৈঠকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপনসংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সূত্র: কালবেলা

সর্বশেষ

অনলাইন জরিপ

০৬ অক্টোবর ২০২৬ || ২১ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: