Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.149): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, কাল থেকে শুরু হিসাব

অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, কাল থেকে শুরু হিসাব

সংগৃহীত

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০ অক্টোবরের মধ্যে পে ফিক্সেশনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের পরই প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর বকেয়া পাওনার পরিমাণ চূড়ান্ত হবে।

তবে সবার বকেয়ার পরিমাণ সমান হবে না। নতুন ও আগের মূল বেতনের পার্থক্য এবং নতুন বেতন কার্যকরের তারিখ অনুযায়ী যার যত পাওনা, সে অনুযায়ী বকেয়া হিসাব করা হবে।

পে ফিক্সেশনের কাজ শেষ হওয়ার পর অক্টোবরের বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া পাওনা পরিশোধ করবে সরকা

নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নে গত ১৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোর বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।

নতুন ও আগের মূল বেতনের পার্থক্য ধাপে ধাপে পরিশোধের সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পার্থক্যের ৪০ শতাংশ এবং ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৭০ শতাংশ দেওয়ার কথা রয়েছে। ২০২৭ সালের ১ জুলাই থেকে পুরো নতুন মূল বেতন কার্যকর হবে। ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- এই প্রায় তিন মাসের বকেয়া হিসাব করে অক্টোবরের বেতনের সঙ্গে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: কালবেলা

সর্বশেষ

অনলাইন জরিপ

০৪ অক্টোবর ২০২৬ || ১৯ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: