সংগৃহীত
শনিবার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন আরও বলেন, ২০২৪ সালে তারেক রহমানের নির্দেশে এবং সালাহউদ্দিন আহমদের পরিকল্পনায় জুলাই গণঅভ্যুত্থান ৩৬ দিনের মাথায় সফল হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে। জুলাইয়ের চেতনা যেন কোনভাবে মলিন না হয় সেই বিষয়ে তিনি কাজ করছেন।
এদিন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন পেকুয়া উপজেলার মেহেরনামাস্ত শহীদ ওয়াসিমের কবরস্থানে যান। সেখানে কবর জিয়ারত করেন এবং পরে শহীদ ওয়াসিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাশেদ খাঁন জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিমের ত্যাগের কথা স্মরণ করেন। এসময় শহীদ ওয়াসিমের পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: কালবেলা









