শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সংগৃহীত

জয়পুরহাট সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লেগে তন্ময় সরকার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) সন্ধ্যার আগে জয়পুরহাট–আক্কেলপুর সড়কের জামালপুর চান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় সরকার সদর উপজেলার জামালপুরের চান্দা গ্রামের তপন সরকারের ছেলে। তিনি স্থানীয় জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তন্ময় বাড়ি থেকে গরুর দুধ বিক্রির উদ্দেশ্যে জামালগঞ্জ চারমাথা বাজারে যাচ্ছিলেন। পথে জামালপুর চান্দা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ব্রিজে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ

অনলাইন জরিপ

০৮ মে ২০২৬ || ২৫ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন