সংগৃহীত
কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কের আশপাশ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আজ (বুধবার) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন রাস্তার উভয় পাশের ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে বসা সকল দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফুটপাত ও রাস্তা পরিষ্কার করা হয়।
জনস্বার্থে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
সূত্র: ঢাকা পোষ্ট











