বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

সাভারে বাসে আগুন, আহত ৩

সাভারে বাসে আগুন, আহত ৩

সংগৃহীত

সাভারে ডিজিটাল বডি বিল্ডার্স নামে এক ওয়ার্কশপের ভেতরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে স্থানীয় তিনজন আহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাত ১০টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় ওই ওয়ার্কশপের ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
সাভার ফায়ার সার্ভিস ফায়ার ফাইটার মাহিদুর রিয়াদ ঢাকা পোস্টকে বলেন, রাত ৮টা ৪০ মিনিটের দিকে সাভার ফায়ার সার্ভিসে বাসে অগ্নিকাণ্ডের খবর আসে।  মূলত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় বাস তৈরির ওয়ার্কশপের ভেতরে একটি বাসে আগুন লাগে। পরে  সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওয়ার্কশপের ভেতরে অন্য গাড়িগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসের আগুন নিয়ন্ত্রণের সময় স্থানীয় তিনজন আহত হয়েছেন। এছাড়া ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

লোটন আচার্য্য/আরকে

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: