সংগৃহীত
সৃজনশীল ও সেবামূলক সামাজিক সংগঠন কলম একাডেমি লন্ডন ইউএই শাখার বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল রোববার (০৮ মার্চ) আবুধাবির শৈবাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে এবং উপদেষ্টা আবু জাফর ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর কবীর বাপপি, উপদেষ্টা ফরহাদ হোসাইনসহ অন্যরা।
এতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মাহবুবুল আলম, সাংবাদিক এম আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব সরকার, কাউসার আহমেদ, ব্যবসায়ী মাসুম চৌধুরী, বাংলাদেশ দূতাবাস কর্মকর্তা মিজানুর রহমান এবং মোহাম্মদ মাসুম বিল্লাহসহ অনেকে।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী লেখক, সমাজিতৈষী অধ্যাপক নজরুল ইসলাম হাবীবির আশু সুস্থতা কামনা, দেশ ও দশের কল্যাণ ও ইসলামি উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সূত্র: ঢাকা পোষ্ট



.jpg)







