বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান

কেন পদত্যাগ, ব্যাখ্যা দিলেন দুদক চেয়ারম্যান

সংগৃহীত

নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার আসার পর নেতৃত্বের বদল ঘটছে বিভিন্ন প্রতিষ্ঠানে, দুর্নীতি দমন কমিশনেও (দুদক) সেই পথ তৈরি হয়েছে। পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান আবদুল মোমেন। তিনি বলেছেন, নতুন সরকারের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের পথটি সুগম করতেই এই পদক্ষেপ।

সাবেক সচিব আবদুল মোমেন অন্তর্বর্তী সরকার আমলে ২০২৪ সালের ১০ ডিসেম্বর দুদক চেয়ারম্যানের পদে নিয়োগ পেয়েছিলেন। তাঁর সঙ্গে দুদক কমিশনার পদে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদ।

সূত্র: খবরের দর্পণ

সর্বশেষ: