বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৯৫টি ককটেল উদ্ধার, আটক তিনজন

নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৯৫টি ককটেল উদ্ধার, আটক তিনজন

সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকা থেকে ৯৫টি ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। আজ সোমবার ভোরে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল এ অভিযান চালায়।

এ সময় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই এলাকা থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) অখিল রঞ্জন সরকার সূত্র জানায়, পোড়াগাছা ব্যাপারীকান্দি এলাকার একটি বাড়িতে ককটেল রাখা হয়েছে—এমন তথ্য আসে পুলিশের কাছে। এরপর আজ ভোরে নড়িয়া থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এলাকার পেদা মসজিদের বারান্দা ঘর, ওই গ্রামের খলিল পেদা, জিলু মাদবর ও বাচ্চু পেদার ঘর থেকে ১২টি বালতিতে রাখা ৯৫টি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ সময় সেখান থেকে কয়েকটি টেঁটা, রামদাসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মেহেদী হাসান (২৫), বাচ্চু পেদা (৬০) ও রনি পেদা (১৮) নামের তিনজনকে আটক করে।

আজ ভোরে নড়িয়া থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়

আজ ভোরে নড়িয়া থানার পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়

ছবি: প্রথম আলো

পুলিশ জানায়, গত বছরের আগস্টে ওই এলাকা থেকে ৬০টি ককটেল উদ্ধার করেছিল পুলিশ। ককটেলগুলো পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিটের সদস্যরা নিষ্ক্রিয় করেন। নড়িয়ার পোড়াগাছার পাশের গ্রাম জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দির একটি বাড়িতে গত ৮ জানুয়ারি ককটেল বিস্ফোরণে তিন ব্যক্তি নিহত হন। গত তিন দিনে নড়িয়ায় আরও তিনটি স্থান থেকে ২২টি ককটেল উদ্ধার করে পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া প্রথম আলোকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে তৎপর আছেন। বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। প্রতিটি ঘটনায় মামলা হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে। পোড়াগাছা এলাকা থেকে যে ককটেল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে, ওই ঘটনায় মামলা করা হবে। আর ঘটনাটি ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। সেখানে এই ককটেলগুলো কী উদ্দেশ্যে কারা রেখেছিল, তা খোঁজা হচ্ছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা