Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.57): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

বগুড়ায় ভেজাল ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানায় জরিমানা

বগুড়ায় ভেজাল ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানায় জরিমানা

সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় ভেজাল ভেটেরিনারি (পশুচিকিৎসা) ওষুধ উৎপাদন ও সঠিক প্রক্রিয়ায় প্যাকেটজাত না করার অভিযোগে একটি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মুরইল এলাকায় ‘আহাজ ফার্মা’ নামের ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

শনিবার (১৭ জানুয়ারি) র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়ায় ভেজাল ভেটেরিনারি ওষুধ তৈরির কারখানায় জরিমানা

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পৌনে ৪টার দিকে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী। এসময় ওষুধ উৎপাদনে নানা অনিয়ম ও সঠিক প্রক্রিয়া অনুসরণ না করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক মো. হেলাল উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সঠিক প্রক্রিয়া ছাড়া পশুখাদ্য বা ওষুধ উৎপাদন ও প্যাকেটজাত করা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি। জনস্বার্থ রক্ষায় এ ধরনের ভেজাল ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এই তৎপরতা আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।

সূত্র: জাগো নিউজ ২৪

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা