সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

টেকসই উন্নয়ন নিশ্চিতে শিল্পমালিকদের ভূমিকা পালন করতে হবে

টেকসই উন্নয়ন নিশ্চিতে শিল্পমালিকদের ভূমিকা পালন করতে হবে

সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিল্পমালিক, ব্যবসায়ী তথা ব্র্যান্ডগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল পরিবেশ রেখে যেতে না পারি তাহলে সব উন্নয়ন টেকসই হবে না।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত দ্বিতীয় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ ও অর্থনৈতিক টেকসইতা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্ক যুক্ত। এসডিজি লক্ষ্য পূরণে উল্লেখযোগ্য অবদান রাখা কোম্পানিগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করায় অন্যরাও উৎসাহিত হবে।

তিনি বলেন, সরকার এবং বেসরকারি শিল্প মালিক ও ব্যবসায়ী নেতারা একত্রে এই দেশের পরিবেশ বাসযোগ্য করতে কাজ করে যেতে হবে।

আয়োজক বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম ছাড়াও বিভিন্ন স্বনামধন্য শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতা, সরকারি কর্মকর্তা ও পরিবেশ বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ভূমিকা রাখা বিভিন্ন ব্র্যান্ডকে স্বীকৃতি দেওয়া হয়।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা