শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

তফসিল বিষয়ে ইসির বৈঠক বিকেলে

তফসিল বিষয়ে ইসির বৈঠক বিকেলে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে বুধবার বিকেল ৫টায় বৈঠকে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এদিন বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ বুধবার বিকেল ৫টায় কমিশনের বৈঠকের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করতে পারেন সিইসি। আর নির্বাচন হতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহে।

এর আগে, নির্বাচন কমিশনের মুখপাত্র ও সচিব মো. জাহাংগীর আলম নিজ কার্যালয়ে মঙ্গলবার বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলের সার্বিক বিষয়ে নভেম্বরের প্রথমার্ধের শেষ দিন অর্থাৎ আজ বুধবার সকালে গণমাধ্যমে জানানো হবে।

তিনি আরো বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষণা হবে, তা বুধবার সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সূত্র- ডেইলি বাংলাদেশ

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৪ জুলাই ২০২৬ || ৯ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: