Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.136): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মদ্যপান, বিবাহবহির্ভূত সম্পর্ক ও "র" এজেন্টের যোগসূত্র

মদ্যপান, বিবাহবহির্ভূত সম্পর্ক ও "র"  এজেন্টের যোগসূত্র

সংগৃহীত

মদ্যপান, বিবাহবহির্ভূত সম্পর্ক ও আলতাফের যোগসূত্রেই অন্তর্বর্তী সরকারের সময় বরখাস্ত হন তাহসিফ

রাজধানীর তুরাগ নদ থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সুরির মরদেহ উদ্ধারের পর তার চাকরিচ্যুতির প্রকৃত কারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনুসন্ধানী প্রতিবেদন ও অভ্যন্তরীণ তদন্তসূত্রে জানা যায়, অন্তর্বর্তী সরকারের সময়ে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর মূল কারণ ছিল মদ্যপান, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং বরখাস্তকৃত স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের সঙ্গে ঘনিষ্ঠতা।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, রাজধানীর অভিজাত হোটেলসমূহের বারে তাহসিফের নিয়মিত মদ্যপানের অভ্যাস এবং একই হোটেলগুলোতে নারীদের সঙ্গে রাত্রি যাপনসহ বিবাহবহির্ভূত সম্পর্ক স্থাপনের অভিযোগ দীর্ঘদিন ধরেই বিমানবাহিনীর অভ্যন্তরে আলোচিত ছিল। শৃঙ্খলাবিধি লঙ্ঘনের এই বিষয়গুলোকে এয়ার ইন্টেলিজেন্সের তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হয়।

এর পাশাপাশি স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ককেও তদন্তে গুরুত্ব দেওয়া হয়। আলতাফকে ভারতীয় ‘র’-এর সক্রিয় সদস্য হিসেবে শনাক্ত করে কোর্ট মার্শালে ১০ বছরের সাজা দেওয়ার পর তার সঙ্গে তাহসিফের যোগসূত্র প্রকাশ পায়। মদ্যপান ও নারী-সংক্রান্ত অসদাচরণের পাশাপাশি এই সংবেদনশীল যোগসূত্রই অন্তর্বর্তী সরকারের সময়ে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়।

বিভিন্ন সংবাদে ও তার বক্তব্যে ভিডিও-সংক্রান্ত প্রশাসনিক প্রেক্ষাপটের কথা বলা হলেও, অভ্যন্তরীণ তদন্তসূত্রে মদ্যপান, বিবাহবহির্ভূত সম্পর্ক এবং আলতাফের সঙ্গে যোগসূত্রকেই চাকরি থেকে বরখাস্তের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলোকে উপেক্ষা করে শুধু ভিডিও ছড়ানোর কারণে তাকে অবসরে পাঠানো হয়েছে বলে যে বয়ান প্রচারিত হচ্ছে, তা তদন্তের পূর্ণাঙ্গ চিত্রের সঙ্গে মিলছে না।

মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন এখনো আসেনি। তবে তার বাহিনী থেকে বের হওয়ার প্রকৃত প্রেক্ষাপট হিসেবে মদ্যপান, বিবাহবহির্ভূত সম্পর্ক ও আলতাফের সঙ্গে যোগসূত্রকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

#TahsifSouri #BangladeshAirForce #July

সর্বশেষ

অনলাইন জরিপ

৩১ অক্টোবর ২০২৬ || ১৬ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: