Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.136): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মা ইলিশ সংরক্ষণ অভিযান

মা ইলিশ সংরক্ষণ অভিযান

সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে সম্পন্ন:নৌবাহিনীর অভিযানে ৬১ কোটি টাকার অবৈধ জাল ও মা ইলিশ জব্দ

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান ২৯ অক্টোবর পর্যন্ত চলে।

অভিযানকালে বাংলাদেশ নৌবাহিনী দেশের ৯টি জেলায় প্রতিনিয়ত ৭টি জাহাজ, উল্লেখযোগ্য সংখ্যক বোট, কন্টিনজেন্ট এবং মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে আকাশপথে নজরদারি চালিয়েছে। এ সময়ে নৌবাহিনী মোট ২১২টি অপারেশন পরিচালনা করে।

অপারেশনগুলোতে সর্বমোট ৮৪ লাখ ২১ হাজার ৬৭০ মিটার এবং ১৬৬টি বিভিন্ন ধরনের অবৈধ জাল, ৪টি বোট, ৬ হাজার টাকা জরিমানা এবং ৫৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৬১ কোটি ১৮ লাখ ৩ হাজার ৮৯০ টাকা।

জব্দকৃত অবৈধ জালসমূহ স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত অবৈধ জাটকা মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে এবং জব্দকৃত বোটগুলো স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ অভিযানের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানা গেছে।

#ইলিশ #Bangladeshnavy #Navy

#News #Bangladesh

সর্বশেষ

অনলাইন জরিপ

৩১ অক্টোবর ২০২৬ || ১৬ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: