সংগৃহীত
রাজধানীর অভিজাত হোটেলগুলোর বারে তাহসিফ সুরির প্রায়শই মদ্যপানের খবর এবং বিভিন্ন হোটেলে নারীদের সঙ্গে রাত্রি যাপনসহ বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ দীর্ঘদিন ধরেই আলোচিত হয়েছে। এসব ব্যক্তিগত অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের বিষয়গুলোকে বিমানবাহিনীর অভ্যন্তরীণ তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল।
তাশরিফ সৌরির এসব ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে বরখাস্তকৃত স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের সঙ্গে ঘনিষ্ঠতার আরেকটা বিষয়। এটা নিয়ে তখন আমার দেশসহ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে আলতাফকে ভারতীয় ‘র’-এর সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করে কোর্ট মার্শালে ১০ বছরের সাজার কথা বলা হয়েছে। ভিডিও ফাঁসের পর এয়ার ইন্টেলিজেন্সের তদন্তে আলতাফের সূত্র ধরেই অভ্যন্তরীণ নেটওয়ার্কের খোঁজ পাওয়ার দাবি করা হয়েছিল। সেই প্রেক্ষাপটে তাহসিফের মাদক ও নারী-সংক্রান্ত অভ্যাস এবং আলতাফের সঙ্গে ঘনিষ্ঠতা—এই দুই বিষয়কে একসঙ্গে দেখে তার ‘র’-এর সঙ্গে পরোক্ষ সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করা হয়। শৃঙ্খলা ভঙ্গ এবং র নেটওয়ার্কের সাথে যুক্ত থাকার অভিযোগে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেয়া হয় অন্তর্বর্তী সরকারের সময়।
শুধু ভিডিও ছড়ানো নয়, শৃঙ্খলাজনিত ও সংবেদনশীল সংশ্লিষ্টতার কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর তিনি চাকুরিচ্যুত হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সময়।
মৃত্যুর ঘটনায় এখনো ময়নাতদন্তের প্রতিবেদন আসেনি। সুতরাং, কী কারণে তার মৃত্যু হল এটা নিয়ে গুজব ছড়ানো বোধ হয় ঠিক হবে না। অকারণে তাকে এক শ্রেণীর মানুষ জুলাইয়ের অকুতোভয় সৈনিক বানিয়ে অযথা প্রচারণা করতেছে। এগুলো থেকে দূরে থাকুন।
#TahsifSouri #BangladeshAirForce #July #Bangladesh #AwamiLeague #raw





