Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.146): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

পৃথিবীর সবচেয়ে ছোট গরু বাংলাদেশে, উচ্চতা ২০ ইঞ্চি

পৃথিবীর সবচেয়ে ছোট গরু বাংলাদেশে, উচ্চতা ২০ ইঞ্চি

বাংলাদেশের ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় শিকড় অ্যাগ্রো লিমিটেড নামের একটি খামারে মিলেছে পৃথিবীর সবচেয়ে ছোট গরু। বর্তমানে ২৪ মাস বয়সী গরুটির উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন ২৬ কেজি। ইতোমধ্যেই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম লেখাতে যাচ্ছে এই গরু।

সাদা রঙের হওয়ায় নাম রাখা হয়েছে ‘রানি’। রানির ব্যপারে জানতে চাইলে খামারের ব্যবস্থাপক তানভীর হাসান বললেন, শখের বসে প্রায় এক বছর আগে নওগাঁ থেকে প্রত্যন্ত গ্রামের এক কৃষকের খামার থেকে গরুটি কেনা হয়। মূলত ভুটানের বক্সার ভুট্টি জাতের বামন গরু এটি। এরপর গরুটিকে লালন-পালন করা শুরু করা হয়। খামারে আরও ১১টি ভুটানের বক্সার ভুট্টি জাতের গরু রয়েছে। এর মধ্যে দুই বছর বয়সী রানি সবচেয়ে ছোট। খাওয়াদাওয়াসহ এর পরিচর্যায় রয়েছে আলাদা যত্ন। ফার্মের সবচেয়ে আকর্ষণীয় গরুটি যত্নে বেড়ে উঠছে।

খামারের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. আবু সুফিয়ান জানান, বিশ্বের সব থেকে ছোট আকৃতির গরু হিসেবে গত বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দপ্তরে তিনি আবেদন করেছেন। পরদিন শুক্রবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ম্যানেজমেন্ট টিম ই-মেইলে তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে। গত রোববার ফরম পূরণসহ রানির বিস্তারিত তথ্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দপ্তরে ই-মেইলের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।

সাভার প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক মো. আতিকুজ্জামান এগ্রিকেয়ার২৪.কমকে বলেন, গরুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গরুটি আর বাড়ার সম্ভাবনা নেই। জানতে চাইলে তিনি বলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, ভারতের কেরালায় মানিক্যাম নামের গরুটি সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পায়। এর উচ্চতা ২৪ ইঞ্চি ও ওজন ৪০ কেজি। সাভারে যে গরুটি রয়েছে সেটার বর্তমানে ২৪ মাস বয়স। গরুটির উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন ২৬ কেজি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২২ জুলাই ২০২৬ || ৭ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: