Warning: file_get_contents(http://ipwho.is/2600:1f28:365:80b0:496d:ff26:8ea3:8d3): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩

বগুড়ায় দূরপাল্লার চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

বগুড়ায় দূরপাল্লার চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০ যাত্রী

সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি আগুনে পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালকসহ অন্তত ৩০ জন যাত্রী। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ রোববার সকাল আটটার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ শালুকগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম ট্রাভেলস নামের একটি বাসে শাজাহানপুরের রহিমাবাদ শালুকগাড়ি এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে যায়। এর আগেই চালকসহ যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজিচালিত অটোরিকশার চালক কামরুল ইসলাম বলেন, ‘আড়িয়া বাজার বাসস্ট্যান্ড অতিক্রম করার পর বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত বাসটি মহাসড়কের ফুট–ওভারব্রিজের নিচে থামান। সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এর পরপরই আগুন দাউ দাউ করে বাসের ভেতরে–বাইরে ছড়িয়ে পড়ে।’

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

আগুনে বাস পুড়ে গেছে। তবে চালক ও যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে যান

আগুনে বাস পুড়ে গেছে। তবে চালক ও যাত্রীরা নিরাপদে বাস থেকে নেমে যান

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, বাসটিতে ৩০ জনের মতো যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাঁরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। এর ফলে কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসটি পুড়ে ভস্মীভূত হয়েছে।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ

অনলাইন জরিপ

২০ আগস্ট ২০২৬ || ৪ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: