বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

আঙিনা বাগানি থেকে কৃষি উদ্যোক্তা ফরহাদ

আঙিনা বাগানি থেকে কৃষি উদ্যোক্তা ফরহাদ

বাড়ির উঠানকে ফলের বাগানে রূপান্তরিত করে বেশ আলোচিত হয়েছেন খন্দকার ফরহাদুল হক (৪০)। প্রতিদিন তার আঙিনা বাগান দেখতে শৌখিন মানুষ  যাচ্ছেন ও পরামর্শ নিচ্ছেন। তিন বছর আগে গড়ে তোলা আঙিনা বাগান থেকে অভিজ্ঞতা নিয়ে তিনি এখন বাণিজ্যিক চাষ শুরু করেছেন। ফরহাদ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার বলিদা পাড়ার বাসিন্দা।

ফরহাদ জানান, তিনি একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতেন। ভালোলাগা থেকে ছুটির দিনগুলোতে বিভিন্ন কৃষি খামার পরিদর্শন করতেন এবং সেখান থেকে চারা সংগ্রহ করতেন। ছুটির দিন ছাড়া তার নিজের পক্ষে গাছের পরিচর্যা করা সম্ভব নয়, তাই গ্রামের বাড়িতে কৃষিজমি থাকলেও বাড়ির উঠানকেই তিনি পরীক্ষকামূলক চাষ হিসেবে বেছে নিয়েছেন। তিন বছর আগে গড়ে তোলা আঙিনা বাগানে বিভিন্ন জাতের আম বিশেষ করে লেট ভ্যারাইটি যেমন গৌড় মতি, রেড তাইওয়ান, গ্রিন তাইওয়ান,  ব্যানানা ম্যাংগো, বারি-৪ ইত্যাদিসহ লিচু, লংগান, মাল্টা, পেয়ারা রয়েছে।

চাকরি ছেড়ে ফরহাদ এখন ব্যবসা করছেন এবং আঙিনা বাগান থেকে উদ্বুদ্ধ হয়ে তিনি গ্রামের বাড়িতে কৃষি প্রজেক্ট গড়ে তুলেছেন। তার প্রজেক্টে বিভিন্ন জাতের আম, ড্রাগন ও আঙুর চাষ রয়েছে।

ফরহাদের আঙিনা বাগান নিয়ে কথা হয় রাজশাহীর কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষি উদ্যোক্তা মনিরুজ্জামান মনিরের সঙ্গে তিনি ফরহাদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি আরও বলেন, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা ফরহাদ সাহেবের মতো বাড়ির আঙিনায় পরীক্ষামূলক চাষ করে পরে মাঠে বাণিজ্যিক চাষে গেলে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মনির ফরহাদের কৃষি প্রজেক্টের বাণিজ্যিক সফলতা কামনা করেছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা