৩ বার কবুল না বললে কি বিয়ে শুদ্ধ হয় না?
ইসলামী শরিয়তে বিয়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ইজাব ও কবুল। তবে বিয়ের প্রস্তাব গ্রহণের সময় পাত্রকে তিনবার ‘কবুল’ বলতে হবে, অন্যথায় বিয়ে শুদ্ধ হবে না, এমন ধারণা প্রচলিত রয়েছে অনেক এলাকায়। প্রশ্ন হলো, বিয়েতে তিনবার কবুল বলা কি শরিয়তের বিধান, নাকি এটি নিছক সামাজিক রীতি?