Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.149): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ পাঁচবিবির মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ পাঁচবিবির মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সাজু (২২) নামে মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার (৭ মার্চ ) রাত পৌনে ২টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় এসআই ট্রাভেলস যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি সাজু জয়পুরহাট পাঁচবিবি থানার রায়পুর গোয়াল পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাসে বিশেষ অভিযানে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় জয়পুরহাট থেকে ঢাকাগামী এসআই ট্রাভেলস বাসে অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি সাজু কে আটক করা হয়।

তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৬ অক্টোবর ২০২৬ || ২১ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: