Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.28): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। র‌্যাব ১২’র কোম্পানী কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান ও র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পরিচালক এরশাদুর রহমান পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ফকিরতলা বাজারে ও রাতে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২’শ ৪৮ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫ টি মোবাইল ৫টি সিমকার্ড ও ৪ হাজার টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৯ অক্টোবর ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: