Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.223): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

শাহজাদপুরে আগামীকাল হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ) এর ওরশ

শাহজাদপুরে আগামীকাল হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ) এর ওরশ

শাহজাদপুরে আগামী সোমবার হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ)এর বাৎসরিক ওরশ শরিফ অনুষ্ঠিত হবে।

শাহান শাহে তরিকত আউলিয়াকুল শিরমনি জগৎ বরেণ্য সুফী সাধক কিবলাহ কাবা মহান ওস্তাদজী হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ) এর বাৎসরিক ওরশ শরিফ আগামি ২২ ফ্রেব্রুয়ারী সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুর হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমেনী ( রহঃ) এর মাজার ও মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হবে।

জানা যায়, ইয়েমেনের শাহজাদা হযরত মখদুম শাহদৌলা ( রহঃ) তিনি ১১৯২ – ৯৬ সালের মধ্যে প্রায় সারে আট শত বছর পূর্বে ইয়েমেন থেকে ইসলাম প্রচারের জন্য বাংলার জমিন এই শাহজাদপুরে আগমন করেন। তেনার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিনত করেন। শেষ যুদ্ধ চলাকালীন সময়ে আসরের নামাজ আদায় করার সময়ে সেজদারত অবস্থায় হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমেনী (রহঃ) এর দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে তেনাকে শহীদ করা হয়।

সেই হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়েমনী (রহঃ) এর পীর ও মুরশীদ এই হযরত শামসুদ্দিন তাবরেজী (রহঃ) এবং পারস্যের রোম শহরের জগৎ বিখ্যাত আলেম ও পারস্যের কবী হযরত মাওলানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমির ( রহঃ) এর পীর ও মুরশীদ এই হযরত শামসুদ্দিন তাবরেজী (রহঃ)।

বিশ্বনবী হুজুরে পাক (সঃ) এর এবং হযরত আলী কারীম (রাঃ) এর ২৩ তম বংশধর, আওলাদে রাসুল এই হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ)।

কথিত আছে তিনি সেই কুতুব যেনার হুকুমে সূর্য আসমান থেকে জমীনে নামতে শুরু করেছিল।সেই মহান ওস্তাদজী হযরত শাহ শামসুদ্দিন তাবরেজী (রহঃ) এর বাৎসরিক ওরশ শরিফের মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে ওয়াজ নসিয়াত করিবেন হযরত মাওলানা হাফেজ মুফতি জুনায়েদ হোসেন ফারুকী। প্রতি বছর আরবি মাসের ৯ রজব তেনার ওরশ শরিফ অনুষ্ঠিত হয়। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ জুলাই ২০২৬ || ২০ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: