Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.146): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বেলকুচিতে একই রাতে তিন স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

বেলকুচিতে একই রাতে তিন স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় একই রাতে তিনটি বাল্যবিবাহ বন্ধ করেছেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিসুর রহমান।

গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়। বেলকুচি পৌরসভার চর ভাংগুয়া এলাকায় সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩), দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামে নবম শ্রেণির ছাত্রী (১৫) ও বেলকুচি পৌরসভার দেলুয়া নবম শ্রেণীর ছাত্রী (১৫) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়।

এসময় বাল্যবিবাহগুলো বন্ধ করে অভিভাবকদের মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের পিতার নিকট থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেয়া হয়।

বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব কাশ্মীর সুলতানা, পেশকার জনাব মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ জুলাই ২০২৬ || ৬ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: