সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

চাঁদে যৌথ গবেষণাকেন্দ্র বানাবে চীন-রাশিয়া

চাঁদে যৌথ গবেষণাকেন্দ্র বানাবে চীন-রাশিয়া

চাঁদে গবেষণার জন্য একসঙ্গে একটি লুনার স্টেশন তৈরি করবে রাশিয়া ও চীন। মহাকাশে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ দুটি। এ নিয়ে একটি সমঝোতা পত্রে সই করেছে দুই দেশ।

বিবিসির খবরে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী দুই দেশ মিলে চাঁদে একটি বৈজ্ঞানিক কেন্দ্র তৈরি করবে। সেখানে চাঁদের মাটিতে ও তার কক্ষে জটিল গবেষণা করার পরিকাঠামো থাকবে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ একসঙ্গে মিলে পুরো পরিকল্পনা করেছে এবং তার রূপায়ণও একসঙ্গে হবে।

২০২০ সালের জুলাই মাসে রাশিয়ার মহাকাশ-গবেষণা সংস্থার প্রধান দিমিত্রি রগোজিন বলেছিলেন, তার দেশ ও চীন একসঙ্গে চাঁদে গবেষণা করতে চায়। সেজন্যই চাঁদে একটি মহাকাশকেন্দ্র তৈরি করতে চান তারা।

তিনি জানিয়েছিলেন, মহাকাশ গবেষণার ক্ষেত্রে চীন সম্প্রতি খুবই উন্নতি করেছে। তাই তাদের সঙ্গে হাত মিলিয়ে চললে রাশিয়া লাভবান হবে।

২০১৪ থেকেই রাশিয়া ও চীন কাছাকাছি এসেছে। সেসময় রাশিয়ার ইউক্রেন দখল করে নেয়ার পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হওয়া শুরু। চীনের সঙ্গেও নানা কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। তারপরই চীন ও রাশিয়া নিজেদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়েছে।

ফ্রান্স এখন মহাকাশ নিয়ে সামরিক মহড়া শুরু করেছে। তাদের সাহায্য করছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এই পরিপ্রেক্ষিতে চাঁদে চীন ও রাশিয়ার যৌথ মহাকাশকেন্দ্র খুবই তাৎপর্যপূর্ণ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা