Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.146): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ক্রাইস্ট চার্চ মসজিদে হামলার হুমকি, দুইজন আটক

ক্রাইস্ট চার্চ মসজিদে হামলার হুমকি, দুইজন আটক

ক্রাইস্ট চার্চের দুই মসজিদে অনলাইনে হামলার হুমকি প্রদানের অভিযোগে নিউজিল্যান্ডের পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড শহরের পুলিশের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, আগামী ১৫ মার্চ ক্রাইস্ট চার্চ মসজিদে ভয়াবহ হামলার দ্বিবর্ষ পূর্তি সামনে রেখে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

দুই বছর আগে ক্রাইস্ট চার্চ শহরের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর হামলায় ৫১জন মুসল্লি নিহত হয়। এই ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়।

নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি পুলিশের জেলা কমান্ডার জন প্রাইস এক বিবৃতিতে বলেন, এই ধরণের সকল হুমকিকে ( মসজিদে হামলা) আমরা শক্তভাবে নিয়েছি। আমরা মুসলিম কমিউনিটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। কোনো ঘৃণার বার্তা কিংবা কোনো ব্যক্তি আমাদের কমিউনিটির ক্ষতি করবে আমরা সেটা সহ্য করবো না। এটা কিউইদের বৈশিষ্ট্য না।

জন প্রাইস আরও বলেন, আটক দুইজনকে কাস্টডিতে রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক দুইজনের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ আনা হয়নি এবং পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

২০১৯ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ান নাগরিক ব্যান্টন ট্যারান্ট ক্রাইস্ট চার্চ শহরের দুটি মসজিদে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালায়। লিনউড ও আল নূর মসজিদে ওই হামলায় নারী, শিশুসহ ৫১জন নিহত হয়। হামলার ভিডিও সে ফেসবুকে লাইভ প্রচার করে। গত বছর নিউজিল্যান্ডের আদালত স্বঘোষিত শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্র্যান্টন ট্যারান্টকে কোনো প্যারোল সুবিধা ছাড়াই আজীবন কারাদণ্ড দেয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ জুলাই ২০২৬ || ৬ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: