বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

করোনাভাইরাস আতঙ্কে ৭ হাজার পর্যটক জাহাজে বন্দী

করোনাভাইরাস আতঙ্কে ৭ হাজার পর্যটক জাহাজে বন্দী

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আতঙ্কে ইতালির একটি পর্যটকবাহী জাহাজে বন্দী হয়ে আছেন প্রায় সাত হাজার লোক। বৃহস্পতিবার যাত্রাপথে বিশাল ওই জাহাজে একজন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর থেকেই সেখানে থাকা মানুষজন আটক অবস্থায় রয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রোমের সিভিটাভেচিয়া বন্দরের কাছাকাছি ইতালিয়ান সংস্থা কোস্টা ক্রোসিয়ারের এক প্রমোদতরীতে ছিলেন চীন শাসনাধীন ম্যাকাউয়ের এক দম্পতি। স্ত্রীর জ্বরে আক্রান্ত হলে জাহাজে থাকা তিনজন চিকিৎসক ও একজন নার্স তাদের পরীক্ষা-নিরীক্ষা করার পর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার আশঙ্কার কথা জানান।

ইতালিয়ান প্রতিষ্ঠান কোস্টা ক্রোসেয়ারে নিশ্চিত করেছে কোস্টা মেরালডা নামের ওই প্রমোদতরীতে তাদের মালিকাধানীন। যাত্রী ও ক্রুসদস্যসহ বর্তমানে অবরুদ্ধ ওই জাহাজটিতে প্রায় ৭ হাজার মানুষ রয়েছেন।

প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, ‘সেখানে ম্যাকাউয়ের এক নারীর আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি যাচাই করছে।‘প্রমোদতরীর ভেতর আটকে পড়া গ্যাবি নামের এক যাত্রী সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক পোস্টে লিখেছেন, ‘আমরা সিভিটাভেচিয়া বন্দরে পৌঁছালেও আমাদেরকে জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না। তারা বলছে, স্বাস্থ্য পরীক্ষার পর নাকি নামতে দেয়া হবে।’

প্রমোদতরীটি দক্ষিণ ইতালির সাভোনা বন্দর থেকে যাত্রা শুরু করে। এরপর দক্ষিণ ফ্রান্সের মারসেইলি, স্পেনের বার্সেলোনা ও পালমা বন্দরে যাত্রাবিরতির পর সিভিটাভেচিয়া বন্দরে পৌঁছায়। স্থানীয় সংবাদ সংস্থ এএনএসএ বলছে, বিকেলের মধ্যেই পরীক্ষার ফলাফল পাওয়া যাবে। ৫৪ বছর বয়সী নারী ও তার স্বামীকে একঘরে করে রাখা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা