বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

উল্লাপাড়ায় আরো ২ লাখ ৩৩ হাজার টাকা সহ তিনজন গ্রেফতার

উল্লাপাড়ায় আরো ২ লাখ ৩৩ হাজার টাকা সহ তিনজন গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাতি করে নেওয়া ২ লাখ ৩৩ হাজার টাকাসহ জড়িত তিনজনকে গ্রেফতার করে আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ। মডেল থানা সুত্রে , এরা হলো- উল্লাপাড়ার বড় লক্ষীপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে আরিফ খান (৩৮), কামারখন্দ উপজেলার কর্ণসুতি গ্রামের আফজাল মন্ডলের ছেলে আতাব আলী মন্ডল (৬২) ও বেলকুচি উপজেলার দেলুয়া মধ্যপাড়া গ্রামের সোহেল হোসেনের স্ত্রী আলপনা খাতুন(২৫)।

জানা যায়, গত ২২ এপ্রিল নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়ার সোলাগাড়ী এলাকায় দিনের বেলায় এক ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ডাকাতি করে নেওয়া হয়। পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি করে নেওয়া টাকার মধ্যে ৪ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার ও তিন ডাকাতকে গ্রেফতার করে আদালতে চালান দেয়। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পিপিএম জানান, এদেরকে সিরাজগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৭ আগস্ট ২০২৬ || ১২ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: