Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.59): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মেসির পায়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, ছুঁলেন ক্লোসাকে

মেসির পায়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, ছুঁলেন ক্লোসাকে

সংগৃহীত

 

আরেকটু আগেই হ্যাটট্রিকটা পেতে পারতেন মেসি। আলজেরিয়া গোলরক্ষস লুকা জিদান দারুণ দক্ষতায় শট ঠেকিয়েছেন তার। তবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকাকে বেশিক্ষণ আটকে রাখা গেল না। ৭৬ মিনিটে বক্সের বাইরে থাকা মাটি কামড়ানো জোরালো শটে আর্জেন্টিনা ও নিজের তৃতীয় গোলটি করলেন মেসি। যা বিশ্বকাপের সর্বোচ্চ ২৭তম ম্যাচ খেলতে নেমে তার প্রথম হ্যাটট্রিক।

এর আগে ১৬ মিনিটে আলজেরিয়া গোলরক্ষক জিদানপুত্রের ভুলে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের শট তার গায়ে লেগে ফিরলে সামনে থাকা এলএমটেন ঠান্ডা মাথায় সেটি জালে জড়ান। এর মধ্য দিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ (১৫) গোলদাতা রোনালদো নাজারিওকে স্পর্শ করেন তিনি। এরপর তাকে ছাড়িয়ে ক্লোসার সমান সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড গড়লেন।

চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমে মেসি প্রথমবার স্কোরশিটে নাম তোলেন ১৭ মিনিটে। বাঁ পায়ের সেই জাদুকরী শটটি তিনি নিয়েছেন ২৫ গজ দূর থেকে। যা দু‘হাত বাঁড়িয়ে স্পর্শ করলেও থামাতে পারেননি জিদান। সেই গোলে লিড নিয়ে আর্জেন্টিনা বিরতিতে যায়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ সেপ্টেম্বর ২০২৬ || ৩০ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: