Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.59): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার

সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে পয়েন্ট হারানোর ধাক্কার পর ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির বাতাস। অবশেষে ইনজুরি কাটিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। গত মঙ্গলবার নিউইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে চোট পাওয়ার পর প্রথমবারের মতো বল পায়ে মাঠে দেখা গেছে তাকে।

তবে সেলেসাও ভক্তদের জন্য এখনই পুরোপুরি স্বস্তির খবর নেই, কারণ এখনও ম্যাচ ফিটনেস থেকে বেশ দূরে রয়েছেন তিনি।

গত ১৭ মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন। গত সোমবার তার চোটের অগ্রগতি বুঝতে বেশ কিছু মেডিকেল টেস্ট ও স্ক্যান করানো হয়। এরপর মঙ্গলবার মাঠে ফিরলেও তিনি দলের মূল স্কোয়াডের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নেননি। মূলত নিজের ফিটনেস ফিরে পেতে হালকা রানিং এবং ফিজিক্যাল কন্ডিশনিংয়ের মাঝেই সীমাবদ্ধ ছিলেন তিনি।

আগামী শুক্রবার ফিলাডেলফিয়াতে গ্রুপ ‘সি’ এর দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করায় এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, এই ম্যাচে নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চান না কোচ আনচেলত্তি। ফলে হাইতির বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বেঞ্চে বসেই সতীর্থদের গলা ফাটাবেন তিনি।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ সেপ্টেম্বর ২০২৬ || ৩১ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: