সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে অস্ট্রেলিয়া দল। যেখানে টাইগারদের জয়ে ব্যাট এবং বল হাতে বড় ভূমিকা রেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৪ বছর পর দলে ফিরেই ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। এরপর সংবাদ সম্মেলনে এসে মোসাদ্দেক জানালেন চার বছর পর দলে ফিরে নিজের সাফল্যের রহস্য।
মোসাদ্দেক বলেছেন, ‘ঘরোয়াতে আমি এভাবেই খেলার চেষ্টা করি। এখনকার ক্রিকেটের কথা যদি ভাবি সেই জিনিসটা মাথায় থাকত পরিস্থিতি বা স্ট্রাইক রেটের ব্যাপারটা। তো ওই জিনিসটা সেখান থেকে এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। পারফরম্যান্স ধরে রাখার চেষ্টা করব।’
মোসাদ্দেক আরও বলেন, ‘আমি চেষ্টা করেছি যতক্ষণ সুযোগ আছে যেন বেশি রান করতে পারি। আর আমি আমার জোনের শটগুলা খেলে গছি।’
তিনি আরও বলেন, ‘সবাই সাপোর্ট করার চেষ্টা করছে। বিশেষ করে যেহেতু অনেক দিন পরে এসেছি। পুরো দলের প্রতি আমি কৃতজ্ঞ। আমার কাছে মনে হয় ঘরোয়াতে যেখানেই খেলি, যদি ভালো উইকেটে খেলতে পারি, আমাদের জন্য ভালো।’
‘অবশ্যই আমাকে (ঘরোয়ার পারফরম্যান্স) বুস্ট আপ করেছে। পারফর্ম করতে থাকলে মাথায় কাজ করে সুযোগ আসতে পারে। সবাই চেষ্টা করে দেশকে সার্ভ করার, এটাই মেইন টার্গেট। অবশ্যই ডিপিএলসহ সবকিছুর পারফরম্যান্সের একটা ভ্যালু আছে।’
আগের সময় নিয়ে আক্ষেপ আছে কিনা এমন প্রশ্নের জবাবে মোসাদ্দেক বলেছেন, ‘আক্ষেপ অবশ্যই কাজ করে। আমার প্রতিভা অনুযায়ী আমি সেভাবে ডেলিভার করতে পারিনি। এখন সেটা মেনে নিয়ে চেষ্টা করছি সামনে যেন ভালো করতে পারি। ভেবেছিলাম (উদাহরণ তৈরি করতে চাই), আসলে কাকে কখন খেলাবে এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। যারা ঘরোয়াতে ভালো করছে সেটা করে গেলে তাদের জন্য ভালো সুযোগ সবসময়, যারা জাতীয় দলে খেলতে চায় তারা অবশ্যই সেই সুযোগটা নিতে চাইবে।’
সূত্র: ঢাকা পোষ্ট



.webp)







.webp)