সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে সম্ভাব্য শিরোপা দাবিদারদের নিয়ে নিজের মতামত জানিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
তার মতে, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা না থাকলেও ব্রাজিল সবসময়ই বিশ্বকাপ জয়ের অন্যতম বড় দাবিদার।
এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘ব্রাজিল সবসময়ই শিরোপার জন্য লড়াই করার মতো দল। তারা হয়তো কিছুদিন ধরে নিজেদের সেরা ছন্দে নেই, কিন্তু তাদের দলে এমন খেলোয়াড় আছে যারা যেকোনো বড় টুর্নামেন্ট জয়ের সামর্থ্য রাখে।’
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক মনে করেন, বর্তমানে ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স, স্পেন এবং পর্তুগাল বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দাবিদারদের মধ্যে রয়েছে।
তিনি স্বীকার করেছেন, এই দলগুলো আর্জেন্টিনার চেয়ে ভালো প্রস্তুতি নিয়ে টুর্নামেন্টে নামছে।
মেসির মতে, ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের খেলোয়াড় ভাণ্ডার ও গভীর স্কোয়াড। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে দলটি আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে বলেও মনে করেন তিনি।
অন্যদিকে, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার কঠিন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন মেসি।
তিনি জানিয়েছেন, আর্জেন্টিনা দলে কয়েকজন খেলোয়াড় চোট ও ফিটনেস সমস্যায় ভুগছেন। তবে দলের মানসিক দৃঢ়তা ও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপকে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হিসেবে দেখছেন মেসি। তার ভাষায়, ‘বিশ্বকাপে কোনো দলই নিরাপদ নয়। এখানে সবসময়ই অপ্রত্যাশিত কিছু ঘটে।
বিশ্বকাপের শিরোপাধারী হিসেবে আর্জেন্টিনা মাঠে নামলেও মেসির মন্তব্যে পরিষ্কার, ব্রাজিলকে তিনি এখনো সবচেয়ে ভয়ংকর প্রতিপক্ষগুলোর একটি হিসেবেই দেখছেন।

.webp)
.webp)
.webp)







