বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের কোচিং ছাড়তে পারেন শন টেইট!

বাংলাদেশের কোচিং ছাড়তে পারেন শন টেইট!

সংগৃহীত

বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট আর বাংলাদেশের সঙ্গে কাজ করতে চান না বলে গত কয়েকদিন ধরে জোর গুঞ্জন চলছে। এমনকি ঘরের মাঠে তাসকিন-মুস্তাফিজদের অস্ট্রেলিয়া সিরিজেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। যদিও তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হওয়ার আরও অনেক সময় বাকি।

মূলত ভারতের বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী টেইট। সেই লক্ষ্যে তিনি সেখানে সাক্ষাৎকারও দিয়েছেন। সাবেক অস্ট্রেলিয়ান এই গতিতারকা ইতোমধ্যেই নিজের অবস্থান বিসিবিকে অবহিত করেছেন বলেও জানা গেছে। ফলে নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি ক্যাম্পে টেইট যোগ দেবেন কি না– তা নিশ্চিত নয়।

জানা গেছে, পারিবারিক কারণ দেখিয়ে টেইট আর দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন। এদিকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। তার আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে যোগ দেন সাবেক এই ডানহাতি গতিতারকা। 

প্রসঙ্গত, আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন সংক্ষিপ্ত ফরম্যাটের তিন ম্যাচ হওয়ার কথা রয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৪ জুন ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: