Warning: file_get_contents(http://ipwho.is/2600:1f28:365:80b0:9d91:fa12:fda7:2c13): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

এনসিএল টি২০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

এনসিএল টি২০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সংগৃহীত

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি২০ শুরুর পর থেকেই বৃষ্টি হানা দিয়েছে। প্রতিকূল আবহাওয়াতে ম্যাচ মাঠে গড়ানো নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। যে কারণে দুবার সময়সূচিতে পরিবর্তন আনার পর এবার অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টটি স্থগিতের কথা জানিয়েছে বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশজুড়ে প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এনসিএল টি-টোয়েন্টি ২০২৫-২৬ টুর্নামেন্ট পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে টেকনিক্যাল ও টুর্নামেন্ট কমিটি। যেকোনো নতুন অগ্রগতি হলে আমরা আপনাদের জানিয়ে দেবো।’

এনসিএল টি-টোয়েন্টি শুরু হয় গত ১৪ সেপ্টেম্বর। এবার এনসিএলের প্রথম পর্ব হওয়ার কথা ছিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আর রাজশাহীতে। উদ্বোধনী ম্যাচে রাজশাহীতে বৃষ্টি হানা দিয়েছে। বৃষ্টির কারণে রাজশাহীতে ২০ ওভারের ম্যাচ মাঠে গড়ায় মাত্র পাঁচ ওভারে। আর বগুড়াতে বৃষ্টির কারণে খেলাই হয়নি।

বগুড়ায় প্রথম দিন ভেস্তে গেছে সিলেট আর রংপুরের ম্যাচ। এরপর গতকাল এবং আজকের আবহাওয়া দেখে বগুড়ার এই দুই দিনের ম্যাচগুলো নিয়ে আসা হয়েছিল রাজশাহীতে। তাতেও অবশ্য কোনো লাভ হয়নি, পিছু ছাড়েনি বৃষ্টি।

টানা বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় গতকালের দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি। ফলে অলস সময় পার করেই মাঠ ছাড়তে হয়েছে ক্রিকেটারদের।

দিনের প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি ঢাকা বিভাগ আর বরিশালের। দ্বিতীয় ম্যাচ ছিল চট্টগ্রাম আর খুলনার।

সব মিলিয়ে এনসিএল টি২০ ইতোমধ্যে তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল (১৫ সেপ্টেম্বর) রাতে নতুন করে এনসিএল টি-টোয়েন্টির সময়সূচি প্রকাশ করে বিসিবি। প্রকাশিত সময়সূচি অনুযায়ী আজ এনসিএলের কোনো ম্যাচ ছিল না। নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল রাজশাহীতে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। এবার সেটিও স্থগিত করা হলো অনির্দিষ্টকালের জন্য।

সর্বশেষ

অনলাইন জরিপ

০৭ সেপ্টেম্বর ২০২৬ || ২২ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: