Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.144): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

মেসির সঙ্গে ছোটবেলার ইয়ামাল, যে কারণে অপ্রকাশিত ছিল ছবিগুলো

মেসির সঙ্গে ছোটবেলার ইয়ামাল, যে কারণে অপ্রকাশিত ছিল ছবিগুলো

সংগৃহীত

ক’দিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের বেশকিছু ছবি। এসব ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা আলোচনা। অবশেষে সেই ছবি নিয়ে গণমাধ্যমে নিজেই কথা বলেছেন স্প্যানিশ তরুণ তুর্কি ইয়ামাল।

ইউরো চলাকালীনই ইয়ামালের বাবার শেয়ার করা একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে দেখা যায়, ৬ মাস বয়সী শিশু ইয়ামালকে গোসল করিয়ে দিচ্ছেন মেসি। মুহূর্তেই ওই ছবি ভাইরাল হয়ে যায়। এতদিন তিনি কেন ঐ ছবি প্রকাশ করেননি?

আগামী ১৫ জুলাই ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন। এই ম্যাচের আগে কাতালান এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, ‘অবশ্যই, ছবিটা যখন তোলা হয়েছে তখন আমি বুঝতে পারিনি কী হচ্ছে; আমার বয়স কম ছিল। বাবা ছবিটা রেখে দিয়েছিলেন, কখনো সামনে আনেননি। কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক।’

তিনি আরো বলেন, ‘এমনিতে পৃথিবীর ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা হলে কেউই বিরক্ত হবে না। কিন্তু এটা এমন কিছু, যা আমাদের বিপক্ষে কাজ করতে পারতো। কারণ আপনি কখনোই তার মতো হতে পারবেন না।’

এদিকে একই সঙ্গে চলছে কোপা আমেরিকা ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। কোপাতে শেষের প্রহর গুণছেন লিওনেল মেসি। আরেকদিকে তারই মতো লা মাসিয়া থেকে উঠে আসা লামিনে ইয়ামাল ইউরোতে হয়ে উঠছেন বড় তারকা। বার্সেলোনার হয়ে গত মৌসুমেই খেলতে শুরু করা ইয়ামাল আদর্শ মানেন মেসিকেই।

আর্জেন্টাইন তারকা এখন ক্লাব ফুটবল খেলেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে, ইয়ামাল বার্সায়। দুজনের তাই এখানে দেখা হওয়ার সম্ভাবনা কম। এজন্য এবার কোপায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান ইয়ামাল, একই সঙ্গে স্পেনের হয়ে নিজেও জিততে চান ইউরো। তাহলে মেসির সঙ্গে ফাইনালিসিমায় খেলা হওয়ার স্বপ্নপূরণের কাছাকাছি যেতে পারবেন তিনি।

তিনি বলেন,  ‘আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা (স্পেন) ইউরো। তাহলে আমি তার বিপক্ষে ফিনালিসিমাতে খেলতে পারবো।’

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ সেপ্টেম্বর ২০২৬ || ৭ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: