Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.146): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

দলীয় শতকের পরই মুশফিকের বিদায়

দলীয় শতকের পরই মুশফিকের বিদায়

আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সব দলই নিজেদের শেষ মুহূর্তে ঝালিয়ে নিচ্ছে। সেই ধারাবাহিকতায় নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১.০ ওভারে চার উইকেটে ১০৫ রান। 

আসামের গুয়াহাটিতে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও তানজিদ তামিম। শ্রীলংকার বিপক্ষে আগের ম্যাচে দারুণ সূচনা করলেও এদিন দ্রুতই ভাঙে লিটন-তামিম জুটি। যদিও শুরুটা ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। ছক্কা হাঁকিয়ে এদিন রানের খাতা খোলেন তামিম। আর লিটন ইনিংস শুরু করেন চার মেরে।

প্রথম দুই ওভারেই ১৮ রান যোগ করেন লিটন-তামিম। তবে তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন লিটন। রিস টপলির নিরীহ এক ডেলিভারিতে জস বাটলারের তালুবন্দী হন তিনি। এর আগে করেন মাত্র ৫ রান।

তিনে নেমে দ্রুতই সাজঘরে ফেরেন শান্ত। টপলির দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১১ বলে মাত্র ২ রান করেন তিনি। শুরুতেই দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন তামিম ও মেহেদী হাসান মিরাজ।

তামিম-মিরাজ তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়েন। তামিম নিজেও ছিলেন ফিফটির পথে। তবে ৪৫ রানে থাকা অবস্থায় মার্ক উডের বলে বোল্ড হন তিনি। মুশফিকুর রহিমও বেশি করতে পারেননি। তিনি ফিরেছেন মাত্র ৮ রানে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ জুলাই ২০২৬ || ৬ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: