রোববার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে আসছিল? আমি জানি না’

‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে আসছিল? আমি জানি না’

আরেকটা এশিয়া কাপে ভরাডুবি বাংলাদেশের। বিশ্বকাপের আগমুহূর্তে বড় স্বপ্ন নিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মিশনে খেলতে নামলেও এখন পর্যন্ত গ্রুপপর্ব ও সুপার ফোর মিলিয়ে চার ম্যাচে জয় এসেছে মোটে একটিতে। তিন বার ফাইনালে খেলা সাকিবদের চলতি আসর থেকে বিদায়ঘণ্টাও বেজে গেছে ইতোমধ্যে।

দলের এমন বাজে পারফরম্যান্সে যারপরনাই হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তারুণ্যনির্ভর এই দল নিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব না বলেও মন্তব্য করেছেন তিনি। গণমাধ্যমের সামনে বোর্ড সভাপতি বলেন, ‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে আসছিল? আমি জানি না। এই টিম নিয়ে! আমার মনে হয় না। যদি কেউ বলে থাকে.... এতগুলা নতুন ছেলে খেলবে.... চ্যাম্পিয়ন হয়ে যাবে এশিয়া কাপে... এটা আমার মনে হয় না।’ 

অবশ্য এই কারণে দল নিয়ে শঙ্কা কারণও দেখেন না পাপন, ‘যদি তামিম আর শান্ত থাকত, লিটনও খেলত... আমি বলছি তামিম-লিটন-শান্ত... এক দুই তিনে খেলত, আর তখন যদি না হতো, তাহলে আমি বেশি শঙ্কায় থাকতাম। এখন যারা খেলছে তারা তো খেলার কথা না। তাই তাদের দোষ দিয়ে লাভটা কী? আমরা তো কখনো তাদের এই জায়গায় চিন্তাই করিনাই।’

পাপনের মতে মূল ক্রিকেটাররা না থাকায় সমস্যা তৈরি হয়েছে, ‘(শান্ত না থাকায়) আমাদের আরও একটি পরিবর্তন আনতে বাধ্য হতে হলো। এগুলো তো আগে থেকে জানা ছিল না। তাই আমি বলব, এখানে যারা খেলেছে, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জেতা উচিত ছিল। এশিয়া কাপের সুপার ফোরে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই গিয়েছে বাংলাদেশ। সুপার ফোরের দুই ম্যাচেই ছিল ব্যাটিং ব্যর্থতা। আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা