Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.0): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

দুই দফা টিকা নিয়েও করোনায় আক্রান্ত সৌরভ গাঙ্গুলী

দুই দফা টিকা নিয়েও করোনায় আক্রান্ত সৌরভ গাঙ্গুলী

বছরের শেষ দিকে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। সেখানে পরীক্ষা শেষে তার শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী করোনা। দুই দফা টিকা নেয়া সৌরভ করোনার হালকা উপসর্গ বহন করছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম দাবি করছে, করোনা পরীক্ষায় গাঙ্গুলীর পজিটিভ ফলাফল এসেছে। হালকা উপসর্গ থাকার কারণে কোনো ঝুঁকি না নিয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন তিনি। এ নিয়ে এক বছর তাকে তিনবার হাসপাতালে নেয়া হলো।

চলতি বছরের জানুয়ারিতে এনজিওপ্লাস্টি করার তিন সপ্তাহের মধ্যে আবার বুকে ব্যথা অনুভব করেছিলেন এ ৪৯ বছর বয়সী ক্রিকেটার। দ্বিতীয় দফা এনজিওপ্লাস্টি করে দুটি স্টেন্টও বসানো হয়েছিল। মার্চেই অবশ্য পূর্ণোদ্যমে কাজে ফিরেছিলেন গাঙ্গুলী। 

সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভারতের সাবেক অধিনায়ক। চিকিৎসরকা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছিল। এনজিওপ্লাস্টি করে তারপর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন গাঙ্গুলী।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৮ জুলাই ২০২৬ || ১২ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: