শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

পিএসজির হয়ে অভিষেকের আগেই ইনজুরিতে রামোস

পিএসজির হয়ে অভিষেকের আগেই ইনজুরিতে রামোস

স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে প্রাক মৌসুম প্রীতি ম্যাচ দিয়ে শুরুর কথা ছিল রামোসের প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) অধ্যায়। তবে ইনজুরির কারণে ছিটকে গেছেন এ ডিফেন্ডার। ফলে বিলম্বিত হচ্ছে তার অভিষেক।

দলের সঙ্গে অনুশীলনের সময়ে চোট পান রামোস। ফলে কমপক্ষে এক সপ্তাহের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন তিনি। 

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সপ্তাহে অনুশীলনের সময় বাঁ পায়ে চোট পান রামোস। তারা আশাবাদী, পরের সপ্তাহে অনুশীলনে যোগ দিতে পারবেন ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার।

চলতি মাসের শুরুতে রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ফ্রি ট্রান্সফারে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজিতে যোগ দেন রামোস।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১২ জুন ২০২৬ || ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: